নবীগঞ্জে অবৈধ বালু-মাটি ভর্তি ট্রাক আটক, দেড় লাখ টাকা অর্থদণ্ড
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০১ AM

নবীগঞ্জে অবৈধ বালু-মাটি ভর্তি ট্রাক আটক, দেড় লাখ টাকা অর্থদণ্ড

সংবাদদাতা

প্রকাশিত: ০৫/০৩/২০২৫ ০২:৪০:৫৩ AM

নবীগঞ্জে অবৈধ বালু-মাটি ভর্তি ট্রাক আটক, দেড় লাখ টাকা অর্থদণ্ড


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে বালু ও মাটি বিক্রির অভিযোগে মধ্যরাতে অভিযান চালিয়ে বালু ও মাটিভর্তি ৩টি ট্রাক আটক করেছে উপজেলা প্রশাসন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

গতকাল মঙ্গলবার রাত ১২টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অর্থদণ্ড করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকায় কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে বালু ও মাটি বিক্রি করে আসছে একটি চক্র। মঙ্গলবার রাত ১২টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে একদল আনসার সদস্য উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকায় কুশিয়ারা নদীর চরে অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ বালু ও মাটি বোঝাই ৩টি ট্রাক আটক করা হয়।

পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে বালু বিক্রির দায়ে মতিউর রহমানকে ৫০ হাজার টাকা ও অবৈধভাবে মাটি বিক্রির দায়ে হীরা সরকারকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর