সূর্যমুখী ফুলের সমারোহে মেতে উঠেছে প্রকৃতিপ্রেমীরা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫২ PM

সূর্যমুখী ফুলের সমারোহে মেতে উঠেছে প্রকৃতিপ্রেমীরা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে

প্রকাশিত: ০৭/০৩/২০২৫ ১২:০৩:২০ PM

সূর্যমুখী ফুলের সমারোহে মেতে উঠেছে প্রকৃতিপ্রেমীরা


সূর্যমুখীর হলুদ আভায় জ্বল জ্বল করছে ফসলের মাঠ। হাজারো সূর্যমুখী ফুলের নজরকাড়া রূপে মুগ্ধ প্রকৃতি প্রেমীরা। গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের ফসলের মাঠে সবুজের মাঝে যেন হলুদ গালিচার বিস্তৃতি।গুনগুন শব্দে মৌমাছিদের ছুটোছুটি পুরো মাঠজুড়ে। কৃষক বিলাল মেম্বার এর ৪ বিঘা জমিতে চাষ করা ফসলের ক্ষেতে হলুদের এমন দৃশ্য টানছে সৌন্দর্য পিপাসুদের।

সূর্যমুখী ফুলের সমারোহে মেতে উঠেছে প্রকৃতিপ্রেমী সৌন্দর্য পিপাসুরা। তেল জাতীয় অন্য ফসলের চেয়ে সূর্যমুখীর চাষ অনেক সহজলভ্য ও উৎপাদন খরচ কম হওয়ায় কৃষকেরা এতে উৎসাহিত হয়ে উঠবেন বলে প্রত্যাশা উপজেলা কৃষি অফিসের।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে এ যেন সবুজের মাঝে হলুদের সমাহার। বেলা বাড়ার সাথে সাথে ফুলের দিক পরিবর্তন হয়। সকালে পূর্ব দিকে তাকিয়ে থাকলেও বিকেলে দিক পরিবর্তন করে ধাবিত হয় পশ্চিমে। সূর্যমুখীর বাগানগুলো এখন প্রকৃতি প্রেমীদের উপভোগের বিষয় হয়ে উঠেছে।

স্হানীয়ও দর্শনার্থী স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী প্রকৃতি প্রেমী পথচারী দলে দলে তারা ছুটে আসছেন এসব বাগানে। ছবি তুলে পোস্ট করছেন ফেসবুকে ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। পড়ন্ত বিকেলে সূর্যমুখীর এ জমিগুলোতে প্রকৃতি প্রেমীদের বেশ সমাগম ঘটে। কৃষক বিলাল মেম্বার গত বছর জেলা কৃষি অধিদপ্তর থেকে আদর্শ একজন কৃষকের স্বীকৃতি লাভ করেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর