৫০০ শয্যায় উন্নীত হচ্ছে মৌলভীবাজার হাসপাতাল
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৫ PM

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে মৌলভীবাজার হাসপাতাল

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৫ ১২:০৪:০১ PM

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে মৌলভীবাজার হাসপাতাল


চিকিৎসাসেবায় মৌলভীবাজার জেলার সাধারণ মানুষের একমাত্র ভরসাস্থল ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতাল। প্রতিদিন ভাড়ছে রোগী ভর্তি ও বহির্বিভাগে রোগীর সংখ্যা। রোগী ভর্তির পর স্থান সংকুলন ও চিকিৎসক, নার্সসহ অন্যান্য জনবল সংকট থাকায় দীর্ঘদিন থেকে চিকিৎসাসেবা ব্যাহত হয়ে আসছে।

সাধারণ মানুষ যাতে চিকিৎসাসেবা পান সে লক্ষ্যে মৌলভীবাজারের জেলা প্রশাসক হাসপাতালটি ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যা উন্নীত করার লিখিত প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেন। সম্প্রতি হাসপাতাল ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যা করার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় যোগদানের পর হাসপাতালের শয্যা বাড়ানোর জন্য প্রধান উপদেষ্টার কাছে কয়েকবার চিঠি দেন। সর্বশেষ গত জানুয়ারি মাসে ফের চিঠি দিলে তা প্রধান উপদেষ্টার নজরে আসে। গত ২২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যা থেকে বাড়িয়ে ৫০০ শয্যা করার অনুমোদন দেন।

হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার অনুমোদন দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করে জেলা প্রশাসক বলেন, জেলার স্বাস্থ্যসেবার আরও একধাপ উন্নতি ঘটলো। একইসঙ্গে হাসপাতালের ওপর ব্যাপক চাপ কমবে। রোগীরা মানসম্মত চিকিৎসাসেবা পাবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর