সিলেটে সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন জনপ্রতিনিধি, আমলা ও পুলিশ কর্মকর্তা সহ ১৫ জন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৫৯ AM

সিলেটে সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন জনপ্রতিনিধি, আমলা ও পুলিশ কর্মকর্তা সহ ১৫ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৫/২০২৫ ১০:৫৫:৩৫ AM

সিলেটে সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন জনপ্রতিনিধি, আমলা ও পুলিশ কর্মকর্তা সহ ১৫ জন


৫ই আগস্ট ছাত্রজনতার গণঅভ্যূত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর নিজেদের নিরাপত্তার জন্য সারাদেশে ৬২৬ জন  বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। এর মধ্যে সরকারের মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, আমরা সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও রয়েছেন। এর মধ্যে সিলেট সেনানিবাসে ১৫ জন আওয়ামীলীগ নেতা ও সরকারী কর্মকর্তারা ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ইতিমধ্যে সেনানিবাসে আশ্রয় নেয়াদের তালিকা প্রকাশ করেছে।

এর মধ্যে সিলেট সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ১৫ জন। তারা হলেন- সিলেটের সিটি কর্পোরেশনের অপসারিত ও পলাতক মেয়র মোঃ আনোয়ারুজামান চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাল উদ্দিন ভুইয়া, সিরেটের সাবেক বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, সিলেট রেঞ্জের সাবেক ডিআইজি মো. জাকির হোসেন খান, এসএপির সাবেক অতিরিক্ত কমিশনার জুবায়দুর রহমান, সাবেক উপকমিশনার আজবাহার আলী শেখ, সাবেক ডিসি (ট্রাফিক) মাহফুজুর রহমান, সিকৃবি কর্মকর্তা মো. আলাউদ্দিন আহমেদ, অতিরিক্ত পরীক্ষা কন্ট্রোলার মো. আব্দুল আউয়াল, সিকিউরিটি অফিসার মো. আব্দুল রকিব, গোয়াইনঘাটের সাবেক ইউএনও মো. তৌহিদুল ইসলাম (পরিবার সহ) ও সাবেক এসিল্যান্ড মো. সায়দুল ইসলাম, জেলা পুলিশের সার্কেল এসপি শাহিদুর রহমান, গোয়াইনঘাট থানার সাবেক ওসি মো. রফিকুল ইসলাম।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর