শনি ও রোববর হরতালের সমর্থনে নগরীর আম্বরখানা এলাকায় মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর বিএনপি
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার নির্বাচনের নামে কিছু জোকারদের দিয়ে সার্কাস করছে, জনগণের শত শত কোটি টাকা বিনষ্ট করছে। বাস্তবে দেশে কোন নির্বাচন হচ্ছেনা, নির্বাচনের নামে মজলুম জনতার সাথে প্রহসন চলছে। চরম বাস্তবতা হচ্ছে এই নির্বাচনে আওয়ামী ছাড়া আর কেউ অংশ নিচ্ছে না। দেশের গণতন্ত্রকামী মজলুম জনতার সাথে এই নির্বাচনের কোন সম্পর্ক নেই। তাই আগামী রোববার এই ডামী নির্বাচন বর্জন করুন, কেউ ভোট কেন্দ্রে যাবেন না। কারন তাদের নিজেদের কামড়া কামড়িতে আপনার প্রাণও যেতে পারে। যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না হবে, তত দিন পর্যন্ত এই লড়াই চলবে।
শুক্রবার বাদ জুমআহ নগরীর আম্বরখানা এলাকায় আগামী দুই দিনের হরতাল সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা লর জন্য বিএনপির নেতৃত্বে মুক্তিকামী সাধারণ মানুষ অসহযোগ আন্দোলন করছে। এর মধ্যেই নিজেরা গৃহপালিত প্রার্থী দিয়ে নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে সরকার। এমন পরিস্থিতিতে দেশকে বাঁচতে হলে এই নির্বাচনকে বর্জন করতে হবে, গণতান্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাই আসুন আমরা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থেকে হরতাল পালন করি। সময় ঘনিয়ে এসেছে, গণতন্ত্রের বিজয় অতি নিকটে।
আজকের সিলেট/প্রেবি/এসটি
নিউজ ডেস্ক 








