বিয়ানীবাজারে নিখোঁজের তিনদিন পর ইলেকট্রিক মিস্ত্রীর লাশ উদ্ধার
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩১ AM

বিয়ানীবাজারে নিখোঁজের তিনদিন পর ইলেকট্রিক মিস্ত্রীর লাশ উদ্ধার

সংবাদদাতা

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ০৮:১১:৩৪ PM

বিয়ানীবাজারে নিখোঁজের তিনদিন পর ইলেকট্রিক মিস্ত্রীর লাশ উদ্ধার


বিয়ানীবাজারে নিখোঁজের তিনদিন পর সুনীল আচার্য্য (৫০) নামের এক ইলেকট্রিক মিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকাল ৮টার দিকে পৌরশহরের খাসা এলাকায় নিজ বাড়ির অদূরে একটি পরিত্যক্ত জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুনীল আচার্য্য স্থানীয় সুখময় আচার্য্যের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শারদীয় দুর্গাপূজার দশমীর দিন বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন সুনীল আচার্য্য। খোঁজাখুঁজি করেও না পেয়ে পরদিন বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি এলাকায় বিনয়ী ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন; কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না বলে জানিয়েছেন স্বজনরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ উদ্ধারকালে তাতে পচন ধরেছিল এবং শরীর ফুলে উঠেছিল।

বিয়ানীবাজার থানার ওসি আশরাফ উজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর