১৮ বছর পেরিয়ে ১৯তম বছরে দৈনিক আলোকিত সিলেট, ছাতকে বর্ণাঢ্য আয়োজন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ PM

১৮ বছর পেরিয়ে ১৯তম বছরে দৈনিক আলোকিত সিলেট, ছাতকে বর্ণাঢ্য আয়োজন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ১০:৩১:৫৯ AM

১৮ বছর পেরিয়ে ১৯তম বছরে দৈনিক আলোকিত সিলেট, ছাতকে বর্ণাঢ্য আয়োজন


বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ১৮ বছর পূর্ণ করে ১৯তম বছরে পদার্পণ করেছে দৈনিক আলোকিত সিলেট। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ অনুষ্ঠান। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ছাতকের চিলিজ রেস্টুরেন্টে দৈনিক আলোকিত সিলেটের ছাতক অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার তানভীর আহমদ জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম শাকিল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ গোলজার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাতক বন বিভাগের বিট কর্মকর্তা কে. বি. এম. ফেরদৌস, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, ছাতক পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা সাজিদুর রহমান।

এ ছাড়া বক্তব্য রাখেন ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা কবির আহমদ লতিফী, এসসিপি সিলেট জেলা নেতা আজমল হোসেন, কোম্পানিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাইম আহমদ এবং দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার মাহফুজ কাওছার সাদী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সাজু তালুকদার।

আনন্দ অনুষ্ঠানে বিএনপি নেতা সৈয়দ হাজী জুনেদ আহমদ, ব্যবসায়ী হাজী লুলু মিয়া, ছাতক ফাঁড়ির সভাপতি মো. মানিক মিয়া ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, ছাতক একতা ফ্রেন্ডস্টাফের সভাপতি আল আমিন, সাবেক সভাপতি তানভীর হাসান জাহেদ, যুব ও সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাসান আহমদ, শ্রমিক নেতা এনামুল হক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা কৃষ্ণ দাস রায়, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার দেবল রায়, সমাজসেবক কাজল মিয়া, ছাতক ডেকোরেশন কমিটির সভাপতি সিদ্দিক আহমদ হৃদয়, সাংবাদিক আমীর আলী, তমাল পোদ্দার, এ. আর. ছায়েম, মোহাম্মদ জানে আলম, আরিফুর রহমান মানিক, সেলিম মাহবুব, ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক এমরান হাসান এবং শিক্ষানবিশ সাংবাদিক রাব্বি হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দৈনিক আলোকিত সিলেট পাঠকদের আস্থা অর্জন করেছে। গণমানুষের কথা তুলে ধরার পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়ন-অগ্রগতিতে পত্রিকাটি আগামী দিনগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর