সিলেটে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর সিলেট ব্রহ্ম মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক বিদ্যুৎ কান্তি সেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রজত কান্তি চক্রবর্তীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বিজয় বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক দাস, মহালয়া উদযাপন পরিষদের সভাপতি জেডি রুমু, হারাধন দাস প্রভাস, যুব ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সদস্য সচিব ঋষিকেশ দাস এবং যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দ্বিগবিজয় ভট্টাচার্য পলাশ।
সভায় সিলেট জেলার বিভিন্ন উপজেলার বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের উপজেলা পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলা শাখার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
এছাড়া সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তা ও কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জকিগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানিবাজার সংশ্লিষ্ট উপজেলা শাখার কমিটি সাংগঠনিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে দ্রুততম সময়ে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও গতিশীল করার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
আজকের সিলেট /এপি









