অগ্নিদগ্ধ স্কুলছাত্রী ইভার চিকিৎসায় স্বচ্ছতা গ্রুপের সহায়তা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ PM

অগ্নিদগ্ধ স্কুলছাত্রী ইভার চিকিৎসায় স্বচ্ছতা গ্রুপের সহায়তা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ০৭:৪৫:০৭ PM

অগ্নিদগ্ধ স্কুলছাত্রী ইভার চিকিৎসায় স্বচ্ছতা গ্রুপের সহায়তা


আগুনে পুড়ে গুরুতর আহত হবিগঞ্জের মাধবপুরের স্কুলছাত্রী ইসরাত জাহান ইভার চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে অনলাইনভিত্তিক মানবিক সংগঠন ‘স্বচ্ছতা গ্রুপ’। বর্তমানে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন ইভার পরিবারের হাতে অর্থ তুলে দেওয়া হয়। উপজেলার ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়নের ছালেহাবাদ গ্রামে শুক্রবার বিকেল ৫টায় সংগঠনটির ১০৮তম মানবিক কর্মসূচিতে এ সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি ও স্বচ্ছতা গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আগুনে পুড়ে ইসরাত জাহান ইভার মুখমণ্ডলের বিভিন্ন অংশ গুরুতর দগ্ধ হয়। পরে তাকে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসার ব্যয় বেশি হওয়ায় পরিবারের পাশে দাঁড়াতে সংগঠনটি আর্থিক সহায়তার উদ্যোগ নেয়।

স্বচ্ছতা গ্রুপের সদস্য মুফতি শফিকুল ইসলাম ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্য মো. নজরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন মো. শাহিদুল আলম সর্দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক মাওলানা সুলাইমান মিয়া জিহাদী, খতিব মাওলানা মনজুরুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দিন সালেহী ও আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বচ্ছতা গ্রুপের সদস্য ও সাংবাদিক শেখ ইমন আহমেদ, সিদ্দিক মিয়া, মোস্তুফা কামাল শিবলী, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান ও জুবাইদ মিয়া রুবেল। এ ছাড়া সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষগুলো অসহায়দের পাশে দাঁড়ালে চিকিৎসার ব্যয় বহন করা অনেকটা সহজ হয়। অসহায় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, ২০১৮ সাল থেকে স্বচ্ছতা গ্রুপ মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয়ও জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য স্বচ্ছতা গ্রুপের তিন সদস্যকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) দেওয়া হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর