বিপিএলে লিগ পর্ব শেষে ব্যক্তিগত অর্জনে শীর্ষে তামিম-শরিফুল
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩০ PM

বিপিএলে লিগ পর্ব শেষে ব্যক্তিগত অর্জনে শীর্ষে তামিম-শরিফুল

মিজান মোহাম্মদ

প্রকাশিত: ২৪/০২/২০২৪ ০৭:৪৩:৫০ AM

বিপিএলে লিগ পর্ব শেষে ব্যক্তিগত অর্জনে শীর্ষে তামিম-শরিফুল


বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দশম আসরের লিগ পর্বের খেলা শেষে প্লে-অফের টিকিট কেটেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এছাড়া এই বিপিএলে ইতিহাসে টানা ১১ হারে লজ্জার রেকর্ড গড়েছে দুরন্ত ঢাকা। 

টানা একমাসের লম্বা এই  লিগ পর্বের খেলা শেষে ব্যক্তিগত অর্জনে ব্যাটিংয়ে শীর্ষে ওঠে এসেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান, বোলিংয়ে শীর্ষে এসেছেন হারের বৃত্ত থেকে বের হয়ে না আসতে পারা দুরন্ত ঢাকার শরিফুল ইসলাম। সাত দলের টুর্নামেন্টে ১২ ম্যাচে সর্বোচ্চ ১৮ পয়েন্ট রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের শীর্ষে এসেছে। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান আছে টেবিলের দুই নম্বরে। 

১২টি ম্যাচ খেলে ব্যাটারদের বিভাগে দুই ফিফটিতে ৩৯১ রান নিয়ে চূড়ায় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তিনশত-এর ওপর রান করেছেন আরো পাচজন। সমান সংখ্যক ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের তাওহীদ হৃদয় এক সেঞ্চুরি ও এক হাফ-সেঞ্চুরিতে করেছেন ৩৮৩ রান ও ১১ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটার তানজিদ হাসান এক সেঞ্চুরি ও দুই হাফ-সেঞ্চুরিতে ৩৮২ রান করে তৃতীয় স্থানে রয়েছেন।

বোলারদের বিভাগে ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে শীর্ষে আছেন দুরন্ত ঢাকার শরিফুল ইসলাম। প্রতি ১৫.৮৬ রানে একটি করে উইকেট নেওয়া এই বামহাতি পেসার ১২ ম্যাচে বল করেন ৪৪.৪ ওভার। ১১ ম্যাচে ৪২.২ ওভার বল করা স্পিনার সাকিব আল হাসান ১৭ উইকেট নিয়েছেন ১৫.৫৩ গড়ে। আরেক ব্যাটিং ওলরাউন্ডার মেহেদী হাসান ১২ ম্যাচে ১৫ ইউকেট নিতে বল করেছেন ৩৬.২ ওভার। উইকেট প্রতি রান দিয়েছেন ১৬.৯৩ গড়ে।


আজকের সিলেট/মিমো

সিলেটজুড়ে


মহানগর