মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

মণিপুরীদের রাস উৎসব ২৪ নভেম্বর

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ০৩:৩৭:০৯ অপরাহ্ন

মণিপুরীদের রাস উৎসব ২৪ নভেম্বর


মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৪ নভেম্বর)।

জানা যায়, মণিপুরীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কমলগঞ্জের মাধবপুর ও আদমপুর এ দুটি স্থানে আলাদাভাবে উৎসবের আয়োজন করা হয়েছে।

মাধবপুরের ঐতিহ্যবাহী জোড়া মণ্ডপে এবার বসছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ১৮৪তম আসর এবং আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্সে আয়োজিত হচ্ছে মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের ৪১তম মহারাস উৎসব। প্রতিবছরের মতো এবারও দেশ-বিদেশের হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠবে এ অঞ্চল। এই উৎসবকে কেন্দ্র করে চলছে নানা আয়োজন।

মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদমুরারী সিংহ স্বপন জানান, আমাদের ১৮৪তম আসরের সব প্রস্তুতি শেষ হয়েছে। দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও নিরাপত্তার বিষয়ে প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে উৎসবস্থল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে সবাই নির্বিঘ্নে এই ঐতিহ্যবাহী উৎসব উপভোগ করতে পারেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর