মুফতী নিজাম উদ্দিন আল আদনান ও প্রয়াত ইয়াকুত মিয়া | ছবি : সংগৃহীত
হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইয়াকুত মিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হবিগঞ্জ-০১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মুফতী নিজাম উদ্দিন আল আদনান।
সোমবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, জনাব ইয়াকুত মিয়া ছিলেন এলাকার একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও জনপ্রিয় জননেতা। তাঁর মৃত্যুতে বাহুবলবাসী এক সৎ, সাদাসিধে ও মানবিক নেতৃত্বশূন্যতায় পড়ল।
মুফতী আদনান আরও বলেন, ইয়াকুত মিয়া আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর এই অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।
তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত সবাইকে ধৈর্য ধারণের তাওফিক দান করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
আজকের সিলেট/এটিআর
আজকের সিলেট ডেস্ক 








