সিলেটে যুব ঐক্য পরিষদের সদস্য সচিব নির্বাচিত হলেন রজত কান্তি চক্রবর্তী
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৬ PM

আজকের সিলেট এর সম্পাদক

সিলেটে যুব ঐক্য পরিষদের সদস্য সচিব নির্বাচিত হলেন রজত কান্তি চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০৪/২০২৬ ০৭:৪৬:০৬ PM

সিলেটে যুব ঐক্য পরিষদের সদস্য সচিব নির্বাচিত হলেন রজত কান্তি চক্রবর্তী


সিলেটে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের এক কর্মীসভায় সংগঠনের সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেট অঞ্চলের প্রথম অনলাইন নিবন্ধিত সংবাদমাধ্যম আজকের সিলেট-এর সম্পাদক রজত কান্তি চক্রবর্তী।

শুক্রবার দুপুর ২টা নগরীর ব্রহ্মমন্দিরে আয়োজিত এ কর্মীসভায় সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

নবনির্বাচিত সদস্য সচিব রজত কান্তি চক্রবর্তী দায়িত্ব গ্রহণের পর তার বক্তব্যে সংগঠনের অগ্রগতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে চাই।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেটে যুব ঐক্য পরিষদের কার্যক্রম আরও বেগবান হবে এবং তরুণ সমাজকে সংগঠিত করে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর