সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশের সকল বাঙালিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। নতুন বছরের আগমনে পুরোনো সব দুঃখ-বেদনা, ব্যর্থতা ও হতাশাকে পেছনে ফেলে নতুন আশায়, নতুন স্বপ্নে ও নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নববর্ষ আমাদের মাঝে সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই দিনে সকল ভেদাভেদ ভুলে সমাজের সর্বস্তরের মানুষ একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয়—যা আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
কয়েস লোদী প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বাংলা নববর্ষ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণের বার্তা। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নেমে আসুক স্বস্তি ও মানবিকতার স্নিগ্ধ পরশ।
তিনি সকলকে উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের আহ্বান জানান।
আজকের সিলেট/এপি
সংবাদ বিজ্ঞপ্তি 








