সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৭ PM

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৪/২০২৬ ১০:৩৮:৩৪ AM

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

ছবি : মো. সোহেল মিয়া


নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখকে বরণ করতে বর্ণিল সাজে সেজেছে সিলেট। উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠেছে নগরীর প্রতিটি প্রান্ত। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাংলা নতুন বছর।

মঙ্গলবার ভোর থেকেই নগরজুড়ে শুরু হয় বৈশাখ বরণের প্রস্তুতি। সকাল গড়াতেই বিভিন্ন স্থানে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নৃত্য, আবৃত্তি ও বৈশাখী শোভাযাত্রা। লাল-সাদা পোশাকে সজ্জিত তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ অংশ নেন উৎসবে।

প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও শ্রীহট্ট সংস্কৃত কলেজে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে আনন্দলোক। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলে দুপুর পর্যন্ত। অন্যদিকে ব্লু বার্ড স্কুল মাঠে দিনব্যাপী আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি, যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে নানা পরিবেশনা।

সর্বোপরি, আনন্দ-উচ্ছ্বাস আর বাঙালিয়ানায় ভরপুর পরিবেশে সিলেটে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ-নতুন বছরকে স্বাগত জানাতে নগরবাসীর প্রাণের মিলনমেলায় পরিণত হয়েছে পুরো শহর।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর