আরও লাখ লাখ মানুষকে ক্ষুধার দিকে ঠেলে দেবে ইরান যুদ্ধ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৭ PM

আরও লাখ লাখ মানুষকে ক্ষুধার দিকে ঠেলে দেবে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ০৯:৫৫:৪২ AM

আরও লাখ লাখ মানুষকে ক্ষুধার দিকে ঠেলে দেবে ইরান যুদ্ধ

ছবি: এএফপি (ফাইল)


ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও লাখ লাখ মানুষকে ক্ষুধার দিকে ঠেলে দিতে পারে। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত গিল এমন সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত আরও লাখ লাখ মানুষকে ক্ষুধার দিকে ঠেলে দিতে পারে। খবর আল জাজিরার।

ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অর্থনীতিবিদ ইন্দরমিত গিল।

তিনি বলেন, এরই মধ্যে প্রায় ৩০ কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এর ধারাবাহিক প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা খুব দ্রুত প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পাবে।

ইন্দরমিত গিল বলেন, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে যুদ্ধরত বা ভঙ্গুর সরকার ব্যবস্থা সম্পন্ন দেশগুলোর মানুষ। তিনি আরও বলেন, যদি এই পরিস্থিতির দ্রুত সমাধান না হয়, তবে ক্ষুধা ব্যাপকভাবে এই দেশগুলোকে তাড়া করতে শুরু করবে।

তিনি আরও বলেন, এখন বাজারে যে খাদ্যশস্য পাওয়া যাচ্ছে তা এরই মধ্যে উৎপাদিত হয়েছে। কিন্তু এর প্রকৃত প্রভাব কয়েক মাসের মধ্যেই অনুভূত হতে পারে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর