সিলেট এয়াপোর্ট সড়কের মালনিছড়া চা বাগান এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। নিহত মাহফুজ মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার চেচিশেউড়া গ্রামের বকুল মিয়ার ছেলে। পরে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এছাড়া আহত হয়েছেন আরও ৮ জন আহত। দুর্ঘটনায় আহত প্রাইভেটকারের যাত্রী মাহফুজ মিয়া (২২) কে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুজনকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে। তাছাড়া তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এযারপোর্ট থানার ওসি মো. মঈন উদ্দিন জানান, প্রাইভেট কারটি যাত্রীদের নিয়ে সিলেট বিমানবন্দরের দিকে যাচ্ছিলো। ট্রাকটি সিলেট নগরীরর দিকে আসার পথে মালনিছড়া চা বাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। সড়কে ছিটকে পড়েন যাত্রীরা। এতে একজ নিহত ও ৭/৮ জন আহত হয়েছেন।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








