সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

করেরপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সিউক চেয়ারম্যান কয়েস লোদী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১০/২০২৬ ০৭:৫৯:০৫ অপরাহ্ন

করেরপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সিউক চেয়ারম্যান কয়েস লোদী


সিলেট নগরীর করেরপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি দোকান ও দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক আর্থিক সহায়তা দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।

রোববার ভোরে নগরীর ০৮ নম্বর ওয়ার্ডের করেরপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারটি দোকান ও পাশের দুটি পরিবারের বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সিউক চেয়ারম্যান কয়েস লোদী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের দুর্দশার কথা বিবেচনা করে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন।

ক্ষতিগ্রস্ত দুটি পরিবার সনাতন ধর্মাবলম্বী হওয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন তিনি। উৎসবের আগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কমাতে এবং তাদের পাশে দাঁড়াতেই এ সহায়তা দেওয়া হয়।

রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-দুর্দশা কিছুটা লাঘব করতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং এ দুর্যোগ কাটিয়ে উঠতে সবার সহযোগিতা কামনা করেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর