সিলেটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কয়েকটি মন্দিরে বিশেষ প্রার্থনা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৮ AM

সিলেটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কয়েকটি মন্দিরে বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ১০:৩৭:২৪ PM

সিলেটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কয়েকটি মন্দিরে বিশেষ প্রার্থনা


বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসাবে সিলেটের কয়েকটি মন্দিরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সিলেট বিভাগের ট্রাস্টি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা আহবায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সিলেট মহানগর শাখার আহবায়ক সমিরন পুরকায়স্থ এবং মহানগর শাখার সদস্য সচিব রাজীব দে রাজু।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা সদস্য সচিব কল্লোল জুতি বিশ্বাস জয়, জেলা যুগ্ম আহবায়ক প্রাণেশ দেব, মলয় লাল ধর, ওকেন দেব, টিটন মল্লিক, ঝলক আচার্য, ভাস্কর অধিকারী এবং পিনাক ঘোষসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

বিশেষ প্রার্থনায় বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষভাবে প্রার্থনা করেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর