বেগম জিয়ার সুস্থতা কামনায় এ্যাব সিলেট চ্যাপ্টারের দোয়া মাহফিল
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ AM

বেগম জিয়ার সুস্থতা কামনায় এ্যাব সিলেট চ্যাপ্টারের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ০১:৪৮:৫২ PM

বেগম জিয়ার সুস্থতা কামনায় এ্যাব সিলেট চ্যাপ্টারের দোয়া মাহফিল


বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন   অব বাংলাদেশ (এ্যাব) সিলেট চ্যাপ্টারের উদ্যোগে জামিয়া হালিমাতুস সাদিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে মহান আল্লাহ তালার নিকট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি, পরিপূর্ণ সুস্থতা দান সহ জনগণের কাছে ফিরিয়ে আনার মাধ্যমে  জনগণের খেদমত করার সুযোগ দানের জন্য দোয়া করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, 

খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না, তিনি সবার ও সারা বাংলাদেশের। এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপসহীন লড়াই অতুলনীয়। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন। মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাব সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. মো: মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, কৃষিবিদ মো: মনোয়ারুল হক, প্রকৌশলী আশফাক আহমেদ, ডা: এস এম রায়হানুল নবী, মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর