রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

নগরীতে আজ রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ০৬:৪০:৪৪ অপরাহ্ন

নগরীতে আজ রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না


রোববার থেকে নতুন এক নির্দেশনায় পড়তে যাচ্ছে সিলেট নগরীর। সেই নির্দেশনায় রাত সাড়ে ৯ টার পর আর মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে না নগরীতে। হোটেল রেস্তোরাঁ ও ওষুধের দোকান ব্যাতীত সাড়ে ৯টার মধ্যেই বন্ধ করতে হবে সব ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠান।

গত ১ ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে সিলেট মহানগর এলাকার বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এ সিদ্ধান্ত । যা আজ রাত থেকে কার্যকর হতে যাবে।

সভায় শেষে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়—মহানগরের সব হোটেল, রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া অন্যান্য সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার মধ্যেই বন্ধ করতে হবে। এই নির্দেশনা আগামী ৭ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

এ ছাড়া নগরের যানজট নিরসনে সব মার্কেট ও শপিং মলের জন্য নিজস্ব পার্কিং ব্যবস্থা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নকশায় পার্কিং স্পেস থাকলেও তা দোকানে রূপান্তর করা হয়েছে—সেগুলো সরিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে পার্কিংয়ের জন্য উন্মুক্ত করতে হবে। এর আগে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে একই ধরনের নির্দেশনা কয়েক দফায় বাস্তবায়নের চেষ্টা হলেও তা টিকেনি। সেকারনে এ নির্দেশনার সফল বাস্তবায়ন প্রত্যাশা করছেন নগরীবাসী।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর