নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বুধবার
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০১ AM

নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বুধবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১২/২০২৫ ১২:১২:১৬ PM

নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বুধবার


নগরীর বিভিন্ন এলাকায় ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বুধবার সিলেটের বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বুধবার সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ১১ কেভি মুক্তিরচক ফিডারের কুশিঘাট, সোনাপুর, নয়াবস্তি, মীরেরচক, শাহপরান হাউজিং, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, আমদরপুর ও আশপাশ এলাকায় বুধবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ করা হবে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর