সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় আটক ৩

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৫ ০৫:০৩:২৯ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় আটক ৩


সিলেটের দক্ষিণ সুরমা থেকে জুয়া খেলার অভিযোগে ৩ জনকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

শনিবার (২০ ডিসেম্বর) সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা থানার খোজারখলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আহমদপুর গ্রামের আবু তাহেরের ছেলে রিপন আহমেদ (৩৩), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার ধনপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মো. মোতাহের (৪০) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বকডহর গ্রামের বারো মিয়ার ছেলে আবুল হোসেন (৪২)।

পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) সাড়ে ৬টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন খোজারখলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি রেস্টুরেন্টের সামনে থেকে অনলাইনে তীর শিলং জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর