সিলেটের সাদা পাথর এলাকা থেকে পাথর লুটের ঘটনায় বহিষ্কার হওয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাহাব উদ্দিনের প্রাথমিক সদস্য পদসহ সকল পদপদবী আবার ফিরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত একটি পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
পত্রে বলা হয়েছে, সাহাব উদ্দিনের বিরুদ্ধে পূর্বে দেওয়া যাবতীয় স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তাঁর প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদবি পুনঃস্থাপিত করা হলো।
উল্লেখ্য, সাহাব উদ্দিনের পদ স্থগিত করা হয়েছিল সাম্প্রতিক সাদা পাথর লুটকাণ্ডসহ আরও কিছু অভিযোগের কারণে। গত বছরের ১৩ সেপ্টেম্বরও সিলেট মহানগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯।
আজকের সিলেট/এএসআর
আজকের সিলেট ডেস্ক 








