এনসিপির দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত, একজনের বৈধ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ AM

এনসিপির দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত, একজনের বৈধ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৬ ০৩:১২:৪২ PM

এনসিপির দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত, একজনের বৈধ


সিলেটে ৬ টি সংসদীয় আসনের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিনজন প্রার্থী রয়েছেন। এর মধ্যে দুইজনের মনোনয়নপত্র স্থগিত ও একজনের বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। 

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। এখন পর্যন্ত চারটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 

এনসিপি সিলেটের ছয়টি আসনের মধ্যে তিনটিতে নিজেদের প্রার্থী দিয়েছিল। তার মধ্যে সিলেট-১ আসনের প্রার্থী এহতেশামুল হক চৌধুরী ও সিলেট-৪ আসনে মো. রাশেদ উল আলমের প্রার্থীতা স্থগিত করা হয়েছে। তবে সিলেট-৩ আসনের প্রার্থী ব্যারিষ্টার নুরুল হুদার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। 

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা, মিডিয়া সেল) তানভীর হোসাইন সজীব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দ্বৈত নাগরিকত্ব নিয়ে যথেষ্ট কাগজপত্র দেকাতে না পারায় সিলেট-১ আসনের প্রার্থী এহতেশামুল হক চৌধুরী ও সিলেট-৪ আসনের প্রার্থী রাশেল উল আলমের প্রার্থীতা স্থগিত করা হয়েছে। কাগজপত্র দেখাতে পারলে পরবর্তীতে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে।  সিলেট-৩ আসনে এনসিপির প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। এই আসনে একজনের স্থগিত ও দুইজনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর