জামিন পেলেন সেই মাহদী
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:০৯ AM

জামিন পেলেন সেই মাহদী

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০১/২০২৬ ১১:২৩:৩০ AM

জামিন পেলেন সেই মাহদী


জামিন পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহাদীকে গতকাল শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছিল।

রোববার সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। পরে সকাল ১০টায় জামিন শুনানি শেষে তাকে জামিন দেন আদালত।

এ ঘটনায় রোববার সকাল ৮টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তারা রাতেই আদালত বসিয়ে মাহদী হাসানের জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত না বসায় আজ সকালে তাকে আদালতে নেওয়া হয়।

গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে থানায় নিয়ে যায় শায়েস্তাগঞ্জ থানার পুলিশ।

পুলিশের অভিযোগ, এনামুল নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এনামুল হাসানকে আটকের পর তার মুক্তির দাবিতে গত শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন। এসময় মাহদী হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী থানার ওসির কক্ষে অবস্থান নেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর