হবিগঞ্জের চুনারুঘাটে ফাহিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) রাত আটটার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার ফাহিমা গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের মো. সুজন মিয়ার স্ত্রী।
জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের পন্ডিত মিয়ার বসতঘরের তীরে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ ফাহিমা আক্তারকে (২৫) দেখতে পেয়ে এলাকাবাসী চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে।
চুনারুঘাট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন,‘পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’
আজকের সিলেট/এএসআর
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 








