সিলেটে অজ্ঞাত নারীর ম'রদেহ উদ্ধার
শনিবার, ০২ মে ২০২৬, ১২:১০ PM

সিলেটে অজ্ঞাত নারীর ম'রদেহ উদ্ধার

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৬ ০২:২৪:১২ PM

সিলেটে অজ্ঞাত নারীর ম'রদেহ উদ্ধার


সিলেটে অজ্ঞাত নামা (৬৮) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে শাহজালাল (রহ:) কবরস্থান সংলগ্ন সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে মাজারকেন্দ্রের পুলিশ।

সুরতহাল প্রস্তুত শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসব তথ্য নিশ্চিত করেন শাহজালাল (রহ:) মাজারকেন্দ্রর ইনচার্জ আব্দুল আজিজ। তিনি জানান, কবরস্থান সংলগ্ন সড়ক থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে ওই নারী মাজারের ভবঘুরে ছিলেন।

আজকের সিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর