সিলেটসহ যেসব জেলায় জনসভা করবে এনসিপি
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫২ AM

সিলেটসহ যেসব জেলায় জনসভা করবে এনসিপি

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৬ ০৩:৪২:১৯ PM

সিলেটসহ যেসব জেলায় জনসভা করবে এনসিপি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় ১০ দিনব্যাপী ‘নির্বাচনি পদযাত্রা’ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপি’র কেন্দ্রীয় নির্বাচনি পরিচালনা কমিটির দফতর উপ-কমিটির সেক্রেটারি মো. তৌহিদ আহমেদ আশিকের সই করা বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়। কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন এই কর্মসূচির অনুমোদন দিয়েছেন। 

সোমবার (২৬ জানুয়ারি) সকালে চট্টগ্রামে জুলাই আন্দোলনে শহিদ কিশোর মো. ইশমামুল হকের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পদযাত্রা শুরু হয়। এরপর সকাল ১০টায় চট্টগ্রাম মহানগরে পথসভা এবং বিকালে চট্টগ্রামের চান্দগাঁও ও লক্ষ্মীপুরে পৃথক দুটি জনসভা করবে দলটি। 

এনসিপি’র এই বিশাল নির্বাচনি পদযাত্রা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে চলবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় নোয়াখালীর হাতিয়ায় জনসভা এবং সন্ধ্যা ৬টায় কুমিল্লা নগরীতে পথসভা করবে দলটি। পরদিন বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় কুমিল্লার দেবীদ্বারে জনসভা এবং বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়ায় জনসভা হবে। এরপর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় মৌলভীবাজারে জনসভা এবং একই দিন বিকাল ৩টায় সিলেটে পথসভা অনুষ্ঠিত হবে। নরসিংদীতে শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় জনসভা, বিকালে ৩টায় ময়মনসিংহের ভালুকায় জনসভা এবং বিকাল ৫টায় ময়মনসিংহ মহানগরে পথসভা করবে এনসিপি। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় টাঙ্গাইলে ও একই দিন বিকাল ৩টায় সিরাজগঞ্জে জনসভা হবে। 

পরবর্তীতে ১ ফেরুয়ারি সকাল ৮টায় রংপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত, সকাল ১০টায় রংপুরের কাউনিয়ায় সদস্য সচিব আখতারের সমর্থনে জনসভা, বিকাল ৪টায় কুড়িগ্রামে জনসভা ও সন্ধ্যা ৬টায় রংপুর শহরে পথসভা করা হবে। এছাড়া  ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় পঞ্চগড়ে জনসভা এবং বিকাল ৪ টায় দিনাজপুরে জনসভা করবে। ৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় নাটোরে জনসভা এবং বিকাল ৪টায় রাজশাহীতে পথসভা করবে তারা। 

নির্বাচনের আগে ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় খুলনায় পথসভা, বিকাল ৩টায় পিরোজপুরে জনসভা, বিকাল ৫টায় বরিশালে পথসভা। ৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় নারায়ণগঞ্জে জনসভা এবং একই দিন বিকাল ৫টায় ঢাকায় জনসভা করবে এনসিপি। 

এনসিপি নেতৃবৃন্দ জানান, এই পদযাত্রার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছে ‘শাপলা কলি’ প্রতীককে পরিচিত করা এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো।

আজকের সিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর