সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার চোরাই ভারতীয় পণ্য জব্দ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৭ PM

সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার চোরাই ভারতীয় পণ্য জব্দ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ০১:০৬:০০ PM

সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার চোরাই ভারতীয় পণ্য জব্দ


সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ ও ১৬ আগস্ট দুই দিনব্যাপী সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) থেকে একটি বিশেষ অপারেশন দল এবং অধীনস্থ বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর