গোয়াইনঘাটে শিক্ষার্থীদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ PM

গোয়াইনঘাটে শিক্ষার্থীদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ০৮:৫২:৫২ PM

গোয়াইনঘাটে শিক্ষার্থীদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা


গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নওয়াগাঁও  উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদেরকে ওয়াশ বিষয়ক সচেতনতা, অনুশীলন,স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে 'ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি উদ্বুদ্ধকরন ও অনুশীলন বিষয়ক ক্যাম্পেইন ও শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দশগাঁও নওয়াগাঁও  উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির আয়োজনে তিন শতাধিক শিক্ষার্থীদেরকে ওয়াশ বিষয়ক সচেতনতা ও অনুশীলন এবং সানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে ক্যাম্পেইন করা হয়। 

গোয়াইনঘাট ওয়াল্ড ভিশনের ওয়াশ ফ্যাসিলিটেটর,আফজল হোসেনের সঞ্চালনায় ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির ম্যানেজার শেলি তেরেজা কস্তা,বিজয়া চিসিম এ্যাডভোকেসি এসিস্টটেন বিজয়া চিসিম। 

সার্বিক সহযোগিতায় ছিলেন,ওয়াশ ফ্যাসিলিটেটর মাসুমা আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রশিক্ষণ ও ক্যাম্পেইন শেষে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর