জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দবীতে মধ্যনগরে জামায়াতের মিছিল
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ AM

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দবীতে মধ্যনগরে জামায়াতের মিছিল

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৮/২০২৬ ০১:৫৭:০৯ PM

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দবীতে মধ্যনগরে জামায়াতের মিছিল


সুনামগঞ্জের মধ্যনগর সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মধ্যনগর উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদর প্রদক্ষিণ শেষে মধ্যনগর থানার সামনে এসে অবস্থান করে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা জামায়াতে নেতৃবৃদ্ধ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মোঃআবু তাহের, সাধারণ সম্পাদক আলী হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃমোছাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক সম্রাট আলম, মধ্যনগর সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, চামরদানী ইউনিয়ন সভাপতি মাওঃআবু তাহের, সাধারণ সম্পাদক মোঃফয়সাল আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন আজ বাংলাদেশের জন্য একটি অন্যতম স্মরণীয় দিন ঐতিহাসিক ৫ইআগষ্ট। এইদিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মধ্যনগর শাখার সকল নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের কাছে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করার জোরদাবী জানান।

আজকের সিলেট/ এজে/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর