তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কা জিতে গেলে সিরিজের মীমাংসা হয়ে যাবে। আজ দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় এ দুই দল মুখোমুখি হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। জিতলেই জয়ের ট্রপি উচিয়ে ধরতে পারবে লাল সবুজের বাংলাদেশে। তাই সিরিজ বাঁচিয়ে রাখতে জিততেই হবে বাংলাদেশকে। ঘরের মাঠে বাংলাদেশের সর্বশেষ সিরিজ সেই ২০২১ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে। সেই সিরিজে স্বাগতিক বাংলাদেশ শিকার হয়েছিল ধবলধোলাইয়ের।
প্রথম টি-টোয়েন্টিতে যে দুই দল মিলে রান উৎসবই করেছে। দুই ইনিংস মিলিয়ে হয়েছে ৪০৯ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশে কোনো ম্যাচে এত বেশি রান হয়নি। দুই দলের ব্যাটাররা ছক্কাই মেরেছেন ২৩টি।
বাংলাদেশের বোলিং উইনিটের দুর্বোবলতা গত ম্যাচে স্পষ্টভাবে ধরা পড়েছে। তিন পেসারে সকলেই চল্লিশের ওপরে রান দিয়েছেন। ফলে ম্যাচ থেকে বাংলাদেশকে পিছিয়ে দেয়। তবে দেয়ালে পিঠ ঠেকার পরও বাংলাদেশ দলের ঘুরে দাঁড়ানো, মাহমুদ উল্লাহ ও জাকেরের হাফ সেঞ্চুরি, ২০০ রান উপর তাড়া করে ২০০ রান টপকে যাওয়া বাংলাদেশ দলের প্রাপ্তি। তবে ওপেনিংয়ে কেউ একজন বা শেষের দিকে রিশাদ দাঁড়াতে পারলে ফলাফল বা আজকের ম্যাচের আবহাওয়া অন্য রকম হতে পারতো।
প্রথম ম্যাচে লড়াকু মনোভাব, দুই দুই ঝড়ো হাফ সেঞ্চুরি প্রথম দর্শক আক্ষেপ আজ হয়তো ঘুচিয়ে দিতে পারে। চার ছক্কার সাথে গ্যালারিপূর্ণ দর্শক হয়তো আজই দেখা যেতে পারে।
টাইগাররা সিরিজ বাঁচাতে পারলো কী না, দর্শক আক্ষেপ ঘুচাতে পারলো কী না আজ ২০ মিনিট পর শুরু হতে যাওয়া ম্যাচেই বুঝা যাবে।
আজকের সিলেট/মিমো
মিজান মোহাম্মদ 








