'ভাষাশহীদদের স্বপ্ন পূরণে সর্বস্তরে বাংলা চাই'
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৯ AM

'ভাষাশহীদদের স্বপ্ন পূরণে সর্বস্তরে বাংলা চাই'

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১/০২/২০২৬ ১২:০১:০০ AM

'ভাষাশহীদদের স্বপ্ন পূরণে সর্বস্তরে বাংলা চাই'

গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আদিল আহমদ | ছবি : সংগৃহীত


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের স্বপ্ন বাস্তবায়নে দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আদিল আহমদ।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য এ দেশের ছাত্র-যুবসমাজ বুকের তাজা রক্ত ঢেলে ইতিহাস সৃষ্টি করেছে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আদিল বলেন, ভাষা আন্দোলনের চেতনা শুধু ইতিহাসের গৌরবগাঁথা নয়; এটি আমাদের জাতীয় অস্তিত্ব ও সাংস্কৃতিক পরিচয়ের মূল ভিত্তি। তাই বাংলা ভাষাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠা করতে শিক্ষা, প্রশাসন, বিচারব্যবস্থাসহ রাষ্ট্রের প্রতিটি স্তরে এর ব্যবহার নিশ্চিত করতে হবে। ভাষাশহীদদের স্বপ্ন পূরণে আমরা সর্বস্তরে বাংলা চাই।

সবশেষে তিনি ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকত,আবদুস সালাম, রফিক উদ্দিন আহমেদ ও আব্দুল জব্বারসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের রূহের মাগফিরাত কামনা করেন।

আজকের সিলেট/এটিআর

সিলেটজুড়ে


মহানগর