চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৭ PM

চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১/০২/২০২৬ ১০:১৪:২৫ PM

চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত


সিলেটের তালতলা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গণে উৎসবমুখর ও ভক্তিময় পরিবেশে অনুষ্ঠিত হলো “চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৬”।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল সার্বজনীন হনুমানজী ভক্ত সংঘ (হনুমানজীর পাঠশালা ও দরবার), সিলেট। শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশ, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ দাস, ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজেশ ভাটিয়া, দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা), ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেট।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন— রামদাস তন্ময় দত্ত, রামদাস গৌরব পুরকায়স্থ, রামদাস সজীব অলমিক, রামদাস বিলাস দেব, রামদাস জয় দেব, রামদাস শাওন দেব, রামদাস অমিত চক্রবর্তী, রামদাস এডভোকেট মোহিত কান্তি দাস মনি, রামদাস অসিত কুমার বৈশ্য, রামদাস উজ্জ্বল রবিদাস, রামদাস পিন্টু সরকার, রামদাস মালতী পাল, রামদাস রমাকান্ত সরকার ও রামদাস ডা. রাজন গোস্বামী।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রশান্ত কুমার দাস ও রিপন কুমার চন্দ।

ফলাফল

ক বিভাগ:

১ম – দিমিত্র শ্বেতাভ দত্ত

২য় – অরিত্রা পাল

৩য় – জয়শ্রী দে জয়ী

খ বিভাগ:

১ম – অন্বেষা ভৌমিক

২য় – উমা কর্মকার অদিতি

৩য় – রুদ্রনীল দাশ

গ বিভাগ:

১ম – পারমিতা দাস (পৌষি)

২য় – অদ্বিতীয়া বিশ্বাস

৩য় – প্রান্ত পাল

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমন দাশ, বিজয় দে, রাজেশ রায়, জয় দও, গোকুল দেব, বিলাশ রায়, শুভ কর, সঞ্জিত নায়েক, আকাশ সরকার, বিচিত্র দেব, প্রয়াস সরকার, নিলয় দও, লিটন রায়সহ অসংখ্য সেবক-সেবিকাবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রামদাস অশোক রায়।

বক্তারা তাঁদের বক্তব্যে শিশুদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সৃজনশীল চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। ভক্তিময় ও আনন্দঘন পরিবেশে সফলভাবে সমাপ্ত হয় “চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৬”।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর