দোয়ারাবাজারে পশু জবাই-চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
বুধবার, ২০ মে ২০২৬, ০৮:১৭ PM

দোয়ারাবাজারে পশু জবাই-চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৫/২০২৬ ০৭:৩০:১৭ PM

দোয়ারাবাজারে পশু জবাই-চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা


আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় যথা নিয়মে পশু জবাই এবং চামড়া সংরক্ষণ সংক্রান্ত একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ ঘটিকায় দোয়ারাবাজার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস, এম, এমদাদুল হক।

​কর্মশালায় অংশগ্রহণকারীদের রোগমুক্ত পশু নির্বাচন, নিরাপদ ও ধারালো অস্ত্র ব্যবহার করে পশু জবাই, চামড়া ছাড়ানোর সময় সতর্কতা অবলম্বন এবং চামড়া যাতে কোনোভাবেই ছেঁড়া-কাটা না হয় সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া বাজারজাত করার পূর্বে সরকার কর্তৃক বিনামূল্যে সরবরাহকৃত লবণ যথাযথভাবে ব্যবহার করে চামড়া সংরক্ষণের পদ্ধতিও হাতে-কলমে শেখানো হয়।

​উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ইমাম, মোয়াজিন, কসাই ও চামড়া ব্যবসায়ীসহ প্রায় ৭৩ জন অংশগ্রহণ করেন।

স্থানীয় প্রশাসন জানায়, প্রতি বছর অসচেতনতার কারণে প্রচুর কোরবানির চামড়া নষ্ট হয়ে যায়। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কোরবানির সময় নিরাপদ জবাই নিশ্চিত করার পাশাপাশি চামড়ার গুণগত মান বজায় রাখা সম্ভব হবে, যা দেশের চামড়া শিল্প ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর