দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৫ টিতে আওয়ামীলীগের দলীয় প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে এবং ৩টি আসনে আওয়ামীলীগে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। আর মাত্র ১ টি আসনে অনিবন্ধিত রাজনৈতিক দল আঞ্জুমানে আল ইসলাহ বাংলাদেশের সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেতলী প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
রোববার রাতে সিলেটের চার জেলা রিটার্নিং অফিসারের অফিস থেকে বেসরকারিভাবে তাদের নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সংসদ সদস্যরা হলেন-
সিলেট জেলা
সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামীলীগের দলীয় প্রার্থী এ কে আব্দুল মোমেন, সিলেট-২ আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং আওয়ামীলীগের দলীয় প্রার্থী ইমরান আহমদ, সিলেট-৫ আসনে আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী, সিলেট-৬ আসনে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামীলীগের দলীয় প্রার্থী নুরুল ইসলাম নাহিদ।
সুনামগঞ্জ জেলা
সুনামগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-৩ পরিকল্পনামন্ত্রী ও আওয়ামীলীগের দলীয় প্রার্থী এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মুহিবুর রহমান মানিক।
মৌলভীবাজার জেলা
মৌলভীবাজার-১ আসনে বন ও পরিবেশমন্ত্রী এবং আওয়ামীলীগের দলীয় প্রার্থী শাহাব উদ্দীন আহমদ, মৌলভীবাজার-২ আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী জিল্লুর রহমান, মৌলভীবাজার-৪ আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আব্দুস শহিদ।
হবিগঞ্জ জেলা
হবিগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, হবিগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ময়েজ উদ্দিন শরিফ রুহেল, হবিগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী অ্যাডভোকেট আবু জহির, হবিগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সাইদুল হক সুমন।
আজকের সিলেট/বিএন/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








