খাদিমপাড়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩০ PM

খাদিমপাড়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ০৬:৫৫:১৫ PM

খাদিমপাড়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমপাড়ার চামেলিভাগ এলাকায় সিলেট-তামাবিল সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিকেল আনুমানিক ৪টার দিকে শাহপরাণ (রহ.) থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।

পুলিশ সূত্রে জানা যায়, খাদিমপাড়ার চামেলিভাগ এলাকায় সিলেট-তামাবিল সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।

শাহপরাণ (রহ.) থানার ওসি মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানা যাবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর