অনিয়ম ধরা পড়ায় সিলেটে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জরিমানা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ PM

অনিয়ম ধরা পড়ায় সিলেটে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০২:৩৯:৪৪ PM

অনিয়ম ধরা পড়ায় সিলেটে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জরিমানা


সিলেটে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু এ অভিযান পরিচালনা করেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে প্রয়োজনীয় সংশোধনের জন্য ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে।

অভিযানের শুরুতে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স নবায়ন করা হয়নি বলে প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি লাইসেন্স নবায়নের জন্য দেওয়া হয়েছে ১৫ দিনের সময়সীমা।

এরপর নিউ গ্রামীণ হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিবেশের মানোন্নয়নের জন্য ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর