মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

নিউ মার্কেট থানা যুবদলের সভাপতি পদে কে এম চঞ্চলকে চান তৃণমূলের একাংশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৬ ০৫:৫০:০১ অপরাহ্ন

নিউ মার্কেট থানা যুবদলের সভাপতি পদে কে এম চঞ্চলকে চান তৃণমূলের একাংশ


নিউ মার্কেট থানা যুবদলের নতুন কমিটি গঠন নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা বাড়ছে। কমিটির গুরুত্বপূর্ণ সভাপতি পদে সংগঠনটির সাবেক সেক্রেটারি কে এম চঞ্চলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ।

চঞ্চলের সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় তিনি। আগে নিউ মার্কেট থানা যুবদলের সেক্রেটারির দায়িত্ব পালন করায় তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মাঠপর্যায়ে সক্রিয়তার কারণে তৃণমূলে তিনি পরিচিত মুখ।

নতুন কমিটিতে অভিজ্ঞ ও মাঠপর্যায়ে সক্রিয় নেতাদের দায়িত্ব দেওয়ার প্রত্যাশা জানিয়েছেন তৃণমূলের অনেকে। তাঁদের মতে, সাবেক সেক্রেটারি হিসেবে কে এম চঞ্চলের অভিজ্ঞতা সভাপতি পদে সংগঠনকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী বলেন, “কে এম চঞ্চল ভাই দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আছেন। তিনি আগে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন। তাই আমরা তাকে এবার নিউ মার্কেট থানা যুবদলের সভাপতি হিসেবে দেখতে চাই।”

নেতাকর্মীদের এই প্রত্যাশার পাশাপাশি কমিটি গঠন নিয়ে আগ্রহও বাড়ছে। তাঁদের দাবি, নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী, পরীক্ষিত, সাংগঠনিকভাবে দক্ষ এবং মাঠপর্যায়ে সক্রিয় নেতাদের মূল্যায়ন করা উচিত।

তৃণমূলের এই চাওয়া দলীয় সিদ্ধান্তে কতটা প্রতিফলিত হবে, আর কে এম চঞ্চলকে নিউ মার্কেট থানা যুবদলের সভাপতি করা হবে কি না এখন সেদিকেই নজর স্থানীয় নেতাকর্মীদের।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর