সিলেটে ৯০০ কেজি ভারতীয় চা-পাতার গুঁড়াসহ যুবক আটক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ AM

সিলেটে ৯০০ কেজি ভারতীয় চা-পাতার গুঁড়াসহ যুবক আটক

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০৭:৪৪:১২ PM

সিলেটে ৯০০ কেজি ভারতীয় চা-পাতার গুঁড়াসহ যুবক আটক


সিলেটে পাচারের পথে ৯০০ কেজি ভারতীয় চা-পাতার গুঁড়া সহ তাহমিদ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে শাহপরাণ থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টা দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় চা-পাতার গুঁড়া বহনকারী একটি পিকআপ আটক করা হয়।

পুলিশ জানায়, শাহপরাণ (রহ.) থানার এসআই (নিঃ) এসএম জামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সেখানে অভিযান চালায়। পরে পিকআপটিতে তল্লাশি করে ২০টি সাদা প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। এসব বস্তা থেকে মোট ৯০০ কেজি ভারতীয় চা-পাতার গুঁড়া উদ্ধার করা হয়। উদ্ধার করা চা-পাতার গুঁড়ার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক তাহমিদ হোসেন (২৫) সিলেটের জৈন্তাপুর থানাধীন নিজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হেলী রায় (মোতাহেরের বাড়ি) এলাকার বাসিন্দা। তিনি আব্দুর রশীদের ছেলে এবং হাসিনা বেগমের সন্তান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা ভারতীয় চা-পাতার গুঁড়া ও পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক তাহমিদ হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর