নারীদের গোসলের ছবি তোলার অভিযোগ, বানিয়াচংয়ে সংঘর্ষে আহত ৫০
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ AM

নারীদের গোসলের ছবি তোলার অভিযোগ, বানিয়াচংয়ে সংঘর্ষে আহত ৫০

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৩:৩০:৪২ PM

নারীদের গোসলের ছবি তোলার অভিযোগ, বানিয়াচংয়ে সংঘর্ষে আহত ৫০


হবিগঞ্জের বানিয়াচংয়ে নারীদের গোসলের সময় ছবি তোলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে প্রায় দেড় ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর বিএনপি নেতা কাজী লুৎফুর রহমানের বাড়ির পেছনের পুকুরে তাঁর পরিবারের নারীরা গোসল করছিলেন। এ সময় একই গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা এজারত মিয়ার পক্ষের দুই ছেলে গোপনে তাদের ছবি তোলেন বলে অভিযোগ ওঠে।

ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সময়ের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকলে রোববার সকালে কাজী লুৎফুর রহমান ও এজারত মিয়ার সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর