অন্তর্দ্বন্দ্ব নিরসন ও তৃণমূলের চাপে নতুন মেয়র প্রার্থী দিচ্ছে জামায়াত
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩২ PM

জামায়াতের সেক্রেটারি জেনারেল সিলেট আসছেন শুক্রবার

অন্তর্দ্বন্দ্ব নিরসন ও তৃণমূলের চাপে নতুন মেয়র প্রার্থী দিচ্ছে জামায়াত

জনি কান্ত শর্মা

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ১১:২৬:০৭ AM

অন্তর্দ্বন্দ্ব নিরসন ও তৃণমূলের চাপে নতুন মেয়র প্রার্থী দিচ্ছে জামায়াত


সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী মনোনয়ন নিয়ে দলটির অভ্যন্তরীন কোন্দল নিয়ে আজকের সিলেটে গত ১১ আগষ্ট 'সিসিকের মেয়র প্রার্থী মনোনয়নে অন্তর্দ্বন্দ্বে জামায়াত' সংবাদ প্রকাশের পর দলটির ভেতরে বাহিরে তোলপাড় শুরু হয়েছে। ফলে দলটির হাইকমান্ড সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

সিসিকের মেয়র প্রার্থী নির্ধারণে এখনো অন্তর্দ্বন্দ্ব নিরসন করতে পারছে না জামায়াত। কেন্দ্রীয় ও স্থানীয় জামায়াতের মধ্যে বিরোধ চরম আকারে পৌঁছলে বিকল্প পথে হাঁটছে জামায়াত। সংকট ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাটিয়ে উঠতে ইতোমধ্যে পুনরায় তৃণমূলের মতামত গ্রহণ করছে দলটি।

আগামী ৪ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিলেটে এসে নতুন মেয়র প্রার্থী ঘোষণা করতে পারে বলে দলের একটি বিশ্বস্থ সুত্র জানিয়েছে। এসময় তিনি সিলেট মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ ও শুরা সদস্যদের সাথে সভা করবেন বলে জানা গেছে।

সিলেট নগর জামায়াতের একাধিক দায়িত্বশীল জানায়, মহানগর থেকে দলের নির্দেশনা অনুসরণ করে তিনজনের একটি প্যানেল দেয়া হয়েছিল। তারা হলেন- দলের মহানগর আমীর মো: ফখরুল ইসলাম, জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান ও জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদ। কিন্তু একটি ব্যবসায়ী ও এনজিও সিন্ডিকেট দলের হাইকমাণ্ডকে মিস গাইড করে সাবেক শিবির নেতা আনোয়ারুল ওয়াদুদ টিপুকে প্রার্থী করতে মরিয়া উঠে।

আমীরে জামায়াত শফিকুর রহমানের নির্দেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটে এসে শুরা বৈঠকে আনোয়ার টিপুর পক্ষে সাফাই গাইলে মহানগর নেতারা বিক্ষুব্ধ হয়ে উঠেন। এক পর্যায়ে শুরা বৈঠকে তোপের মুখে পড়েন দলটির কেন্দ্রীয় নেতা জুবায়ের। পরে অবস্থা বেগতিক দেখে সভার কার্যক্রম তাৎক্ষণিক শেষ করেন মহানগর আমীর ফখরুল ইসলাম।

বিষয়টি গণমাধ্যমে ও জনসম্মূখে আসার পর দলটির হাইকমান্ড নড়েচড়ে বসে। সিলেট নিয়ে শুরু হয় নতুন সমিকিরণ। ফলে নতুন করে বিকল্প প্রার্থীর কথা ভাবছে দলটি। এই ভাবনায় একাধিক নাম থাকলেও তাদের মধ্যে শীর্ষে রয়েছেন মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. বাবুল। বিতর্কের অবসান ঘটাতে মেষ পর্যন্ত অপেক্ষাকৃত এই তরুণ নেতাকেই বেছে দিনে পারে দলটি।

জানা গেছে, নতুন মেয়র প্রার্থী মনোনয়ন করতে তৃণমূলের চাপে দলের প্যানেল ও কেন্দ্রের আশীর্বাদপুষ্ট নেতাকে বাদ দিয়ে বিকল্প প্রার্থী দিচ্ছে জামায়াত। বিকল্প প্রার্থীর দৌঁড়ে সবচেয়ে এগিয়ে আছেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল।

সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর সিলেটে দলটির 'টিসি' রয়েছে। এটিকে কেন্দ্র কেরে সিলেট সফরে আসছেন দলটির সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সেক্রেটারীর সিলেট সফরকালে ৪ সেপ্টেম্বর মজলিসে শুরার সভায় নতুন মেয়র প্রার্থীর নাম ঘোষনা করার কথা রয়েছে। দলের অভ্যন্তরীন কোন্দল নিরসনেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে মজলিসে শুরার এই সভায় নতুন মেয়র প্রার্থীর নাম ঘোষনা করবেন সেক্রেটারী জেনারেল।

সার্বিক বিষয়ে জানতে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী আজকের সিলেটকে বলেন, আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর মহানগীর থানার দায়িত্বশীলদের নিয়ে আমাদের একটি প্রশিক্ষণ (টিসি) রয়েছে। টিসির শেষ দিনে ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল উপস্থিত থাকবেন।

তিনি বলেন, যেহেতু ইতিমধ্যে সকল সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী ঘোষনা করা হয়েছে সেহেতু সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়ে পর্যায়ে থাকা সেক্রেটারী জেনারেল আনুষ্ঠানিক ভাবে মেয়র প্রার্থী ঘোষনা করতেও পরেন।

আজকের সিলেট/জেকেএস/এসটি

সিলেটজুড়ে


মহানগর