শাল্লায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ AM

শাল্লায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৭:০৫:৩৪ PM

শাল্লায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার


সুনামগঞ্জের শাল্লায় পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত পরশ আলী নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পরশ আলী উপজেলার মার্কুলী গ্রামের আলীআম প্রকাশ আলী আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শাল্লা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে শাল্লা উপজেলা পরিষদের সামনে থেকে পরশ আলীকে গ্রেফতার করা হয়।

পরশ আলীর বিরুদ্ধে বিজ্ঞ আমলী আদালত-০১, হবিগঞ্জে দায়ের করা সিআর নং-৪৪৭/২৫, তারিখ ২৭ জুন ২০২৬ মামলায় পরোয়ানা জারি রয়েছে। মামলাটি হবিগঞ্জ সদর এলাকার এবং এতে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪২০/১০৯/৪০৬/৪২২ ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শাল্লা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল বলেন নিয়মিত অভিযানে আসামী-কে গ্রেপ্তার হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর