সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী মনোনয়ন নিয়ে দলটির অভ্যন্তরীন কোন্দল নিরসনে দলীয় সার্কুলার অনুযায়ী প্রার্থী প্যানেলের ৩ জন ও এনজিও সিন্ডিকেটের একজন প্রার্থীকে বাদ দিয়ে সিলেটে নতুন মেয়র প্রার্থী ঘোষনা দিয়েছে জামায়াতে ইসলামী। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেটে দলের হয়ে ভোটের মাঠে লড়বেন মহানগর জামায়াতের নায়েবে আমীর, মিডিয়া উইং এবং স্থানীয় নির্বাচন সংক্রান্ত টিমের প্রধান ড. নুরুল ইসলাম বাবুল।
শুক্রবার সকালে নগরীর পাঠানটুলা এলাকায় জামায়াত নিয়ন্ত্রিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে দলটির মহানগরীর থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবিরে নতুন প্রার্থীর নাম ঘোষনা করেন দলটির নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি। এসময় সিলেটের দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, মহানগর থেকে দলের নির্দেশনা অনুসরণ করে মহানগর আমীর মো: ফখরুল ইসলাম, জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান ও জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদকে সম্ভাব্য প্রার্থীর প্রস্তাবনা দিয়ে একটি প্যানেল কেন্দ্রে পাঠানো হয়েছিল।
এর মধ্যে মহানগর আমীর নির্বাচন করবেন কি করবে না এমন বিষয় নিয়ে সিদ্ধান্তহীনতায় ছিলেন আর জেলা আমীর নির্বচনে প্রার্থী হতে অসম্মতি জানিয়েছেন। অন্যদিকে, মাওলানা লোকমানকে কেন্দ্রর একটি অংশ মেনে নিতে পারছিলেন না। এমন পরিস্থিতিতে একটি ব্যবসায়ী ও এনজিও সিন্ডিকেট দলের হাইকমাণ্ডকে মিস গাইড করে সাবেক শিবির নেতা আনোয়ারুল ওয়াদুদ টিপুকে প্রার্থী করতে মরিয়া উঠে।
এসব বিষয়টি নিয়ে আজকের সিলেটে একাধিক সংবাদ প্রকাশিত হলে দলের ভেতরে ও বাহিরে তোলপাড় শুরু হয়। দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। অবশেসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে বাদ দিয়ে বিকল্প প্রার্থীর পথেই হটলো দলটি।
আরো পড়ুন ..................
অন্তর্দ্বন্দ্ব নিরসন ও তৃণমূলের চাপে নতুন মেয়র প্রার্থী দিচ্ছে জামায়াত
সিসিকের মেয়র প্রার্থী মনোনয়নে অন্তর্দ্বন্দ্বে জামায়াত
আজকের সিলেট/জেকেএস/এসটি
জনি কান্ত শর্মা 








