জুড়ীতে বর্ষি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ PM

জুড়ীতে বর্ষি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ০৭:১৪:১৫ PM

জুড়ীতে বর্ষি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


মৌলভীবাজারের জুড়ীতে বাড়ির পাশের একটি কালভার্টের নিচে বর্ষি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের একজন অনন্য দাস (৭)। সে আমতৈল গ্রামের অমল দাসের ছেলে এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। অপরজন দুর্য্য দাস (৯), রাজনগর উপজেলার নারায়ন দাসের ছেলে। সে চতুর্থ শ্রেণিতে পড়ত এবং অমল দাসের ভাগ্না।

নিহতদের পরিবার ও স্থানীয় ইউপি সদস্য বাবুল আহমদ জানান, অমল দাস পরিবার নিয়ে বড়লেখায় থাকেন। পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাড়িতে এসেছিলেন। এ সময় তাঁর বোনও ছেলে দুর্য্যকে নিয়ে সেখানে বেড়াতে আসেন।

বুধবার সকালে বাড়ির পাশের একটি কালভার্টের নিচে বর্ষি দিয়ে মাছ ধরতে যায় অনন্য ও দুর্য্য। একপর্যায়ে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে পানিতে দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি নিয়ে ধর্মীয় রীতি অনুযায়ী শিশু দুটির লাশ দাহ করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর