সিলেট মহানগরীতে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৬১, ১৪২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ AM

সিলেট মহানগরীতে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৬১, ১৪২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ০৫:১০:২৬ PM

সিলেট মহানগরীতে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৬১, ১৪২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ১৪২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামির পাশাপাশি মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।

অভিযানের সময় পুলিশ ৫১ পিস ইয়াবা ও ১৪ বোতল দেশীয় কেরু মদ উদ্ধার করেছে।

অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগও অভিযান চালায়। এতে ১৪২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৬৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৭৮টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

এসএমপি জানিয়েছে, সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর