৩০ জুন শুরু হবে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। ১১ আগস্ট শেষ হবে লিখিত পরীক্ষা। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।
মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত এ রুটিন প্রকাশ করা হয়েছে।
রুটিন অনুযায়ী, প্রথম দিন ৩০ জুন বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
আজকের সিলেট/বিএন/ডি/এসটি
আজকের সিলেট ডেস্ক 








