সিলেট মহানগরে বাংলাদেশ সনাতন পার্টির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ PM

সিলেট মহানগরে বাংলাদেশ সনাতন পার্টির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ০৩:৫৪:০৯ PM

সিলেট মহানগরে বাংলাদেশ সনাতন পার্টির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি


বাংলাদেশ সনাতন পার্টির সিলেট মহানগর শাখার জন্য ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে রাহুল দেব নাথকে আহ্বায়ক, সুজন দেব নাথকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, অমিত দেব নাথ ও নিবিড় উপল নাথ রাইনকে যুগ্ম আহ্বায়ক এবং শান্ত দেব নাথকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ সনাতন পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের পর সিলেট মহানগর শাখার এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সনাতন সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করাই নতুন কমিটির অন্যতম লক্ষ্য।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সুজন দেব নাথ। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন রতন দেব নাথ, সুজিত দেব নাথ, উজ্জ্বল দেব নাথ, নির্মল রঞ্জন দাস সপ্তম, অমিত দেব নাথ, রিপন কান্ত দাস, জ্যোতিষ দেব নাথ, অমৃত চন্দ নিতুষ, নিবিড় উপল নাথ রাইন ও অর্নক দাস গুপ্ত।

সদস্য সচিব করা হয়েছে শান্ত দেব নাথকে। সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন বিক্রম মালাকার। সদস্য পদে রয়েছেন রিপন তালুকদার, বিধান দেব নাথ, দিব্য দেব নাথ, প্রিয়ম দাস, প্রতাব আদিত্য দাস, রুদ্র দেব নাথ ও তূর্য দেব নাথ।

কমিটি অনুমোদনের জন্য বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি অনুপ কুমার দত্ত, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন কুমার রায় এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক অপু দেবনাথসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

একই সঙ্গে সিলেট মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।

সিলেট মহানগর শাখার উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন জিতেন চন্দ্র নাথ, রানা দেব নাথ, আশীষ রায় চৌধুরী ও জয়ন্ত দেব নাথ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর