টানা চতুর্থবারের মতো আওয়ামীলীগের মন্ত্রী সভায় টেকনোক্র্যাট কোটায় পূর্ণ মন্ত্রী হচ্ছেন সিলেটের কৃতি সন্তান ডা. সামন্ত লাল সেন। মন্ত্রীসভায় ডাক পাওয়ার পর থেকে সিলেটজুড়ে ব্যাপক আলোচনা হচ্ছে তাকে নিয়ে। কিন্তু কে এই নতুন মন্ত্রী?
ডা. সামন্ত লাল সেন। একজন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে তিনি দেশসেরা সার্জনদের একজন। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি তাকে ২০১৮ সালে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।
এছাড়াও, তিনি বাংলাদেশ প্লাস্টিক সার্জন সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ডা. সামন্ত ১৯৪৯ সালের ২৪ নভেম্বর হবিগঞ্জ জেলার নাগুরা গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার জিতেন্দ্র লাল সেন সরকারি কর্মকর্তা ছিলেন।
তিনি সেন্ট ফিলিস হাইস্কুল থেকে ১৯৬৪ সালে মাধ্যমিক সম্পন্ন করে সুরেন্দ্রনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এর পর ১৯৭৩ সালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ১৯৮০ সালে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে ‘ডিপ্লোমা ইন স্পেশালাইজড সার্জারি’ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জার্মানি ও ইংল্যান্ডে সার্জারিতে আরো প্রশিক্ষণ গ্রহণ করেন।
১৯৭৫ সালে এমবিবিএস পাস করার পর হবিগঞ্জের বানিয়াচংয উপজেলায় তার কর্মজীবন শুরু হয়। এর পর তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন। ১৯৮০ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন।ডা. মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে ঢাকা মেডিকেলে ১৯৮৬ সালে বাংলাদেশের প্রথম বার্ন বিভাগ চালু হলে তিনি এই বিভাগেেযোগদান করেন। পরে ২০০৩ সালে বার্ন ও প্লাস্টিক সার্জারির জন্য সতন্ত্র একটি ইউনিট প্রতিষ্ঠা হওয়ার পর তিনি এ ইউনিটের প্রতিষ্ঠাকালীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান।
এর পর সরকার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক হিসেবে নিয়োগ প্রদান করে। পরবর্তীতে এই ইউনিটটিকে সতন্ত্র একটি ইন্সটিটিউটে রুপান্তর করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নামে ২০১৯ সালের ৪ জুলাই এখান থেকে চিকিৎসা সেবা প্রদান শুরু হয়। শুরু থেকেই সামন্ত এর প্রধান সমন্বয়কের দায়িত্ব করেন।
ব্যাক্তি গত জীবনে ডা. সামন্ত ও রত্না সেন দম্পতি এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
সূত্র : উইকিপিডিয়া
নিজস্ব প্রতিবেদক 








